ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা

| শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৯:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীতে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র–ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। আয়োজক কমিটির সদস্য সচিব আনোয়ার হোছেন টিপু এবং ম্যাগাজিন উপ–কমিটির সদস্য মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক জসিম উদ্দিন।

প্রস্তুতি সভায় মতামত শেয়ার করেন সিনিয়র যুগ্ম আহবায়ক এড. মোহাম্মদ ফরিদ, দ্বীপেন কুমার চৌধুরী, খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া দিপু, রাজিব পালিত, ব্যাংকার আবদুল আজিজ, জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী রেজাউল করীম, ইমাম হোসেন ইমু, এম নাজিম উদ্দিন, মহিউদ্দিন মোঃ বাবর, সুলতান মাহমুদ, জাহিদুল ইসলাম, শাহনেওয়াজ সিদ্দিকী, আজিজুল হক, জয়নাল আবেদীন বাবুল, আব্দুল গণি, আরিফ চৌধুরী, মোঃ ফারুক, জহির আহমেদ জুনাইদ, রমজান আলী, এহেছানুল কবির, মিজানুর রহমান, মোজাম্মেল হক, সাজ্জাদ হোসেন, জাহেদুল ইসলাম, রাজীব দাশ, মোঃ ছৈয়দ প্রমুখ। এতে সকলের সমবেত প্রচেষ্টার মাধ্যমে পুনর্মিলনী সফল করার জন্য প্রত্যেকে ঐক্যবদ্ধ ভুমিকার প্রয়োজনীয়তা স্বীকার করেন। নতুন পুরাতন অনেক প্রাক্তন কৃতী ও উদ্যোমী ছাত্রদের উপস্থিতি প্রস্তুতি সভাকে অন্যমাত্রায় নিয়ে গেছে। নতুনভাবে উপকমিটি গঠন, পরিকল্পিত প্রস্তুতি, পাড়া ও ব্যাচভিত্তিক ছোট দলে বিভক্ত হয়ে কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সাথে দ্রুততম সময়ে অর্থ ও ম্যাগাজিন উপকমিটি নতুনভাবে ঢেলে সাজানোর সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুনতি অভয়ারণ্যে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পাঁচ কৃষককে অনুদানের চেক প্রদান