৩৬ জুলাই বিপ্লবের বিজয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাউজান উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে পথচারীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালে রাউজান মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ের সামনে গাছের চারা বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক।
উত্তর জেলা ছাত্রদলের সহ–সভাপতি নিজাম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও উত্তর জেলা ছাত্রদলের সহ–সভাপতি বাপ্পা কুমার দাশের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ–ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন। প্রধান বক্তা ছিলেন পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এম এস নেওয়াজ, যুগ্ম সম্পাদক. আবু আব্দুল্লাহ ছোটন, যুগ্ম সম্পাদক পারভেজ আলম, যুগ্ম সম্পাদক আব্দুল কাদের, সহ সাধারণ সম্পাদক রোমান উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল খান, সহ সাংগঠনিক সম্পাদক তানভীর পারভেজ, উত্তর জেলা যুবদলের সদস্য মুহাম্মদ হোসেন, রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন মাসুম, জসিম উদ্দিন মিঠু, ইলিয়াস।
বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা ইউসুফ আজাদ, রিফাত চৌধুরী, পৌরসভা ছাত্রদল নেতা মো. রিমন, রাউজান কলেজ ছাত্রদল নেতা এয়াকুব উদ্দিন আরিফ। এ সময় ছাত্রদল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পথচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ফলদসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












