পটিয়ায় শান্তিরহাটে ১১ দলীয় ঐক্যের মিছিল ও সমাবেশ

| শুক্রবার , ৭ আগস্ট, ২০২৬ at ৭:৪৯ পূর্বাহ্ণ

পটিয়া কালারপোল সাংগঠনিক থানা শাখার উদ্যোগে ১১ দলীয় ঐক্যের ব্যানারে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে গত বুধবার শান্তিরহাট বাজারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পটিয়া কালারপোল সাংগঠনিক থানা জামায়াতের আমীর এস এম নাসির উদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী দক্ষিণ জেলার সহকারী বায়তুলমাল সম্পাদক আরেফুর রশিদ।

বক্তব্য রাখেন নাজিম উদ্দীন, আবুল কাসেম, হাফেজ নুরুল ইসলাম, মিসবাউর রহমান মানিক, জসিম উদ্দিন, জিয়া উদ্দিন, মো. শাহজাহান, গোলাম আজম, হেলাল উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, জুলাই সনদ কোনো রাজনৈতিক দলের একক দাবি নয়; এটি গণতন্ত্র, জবাবদিহিতা, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশার প্রতিফলন। জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদের বাস্তবায়নে কোনো টালবাহানা চলবে না। অযথা বিলম্ব না করে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে জুলাই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান উপজেলা ও পৌরসভা ছাত্রদলের চারা বিতরণ
পরবর্তী নিবন্ধজুলাই শহীদদের গুণাবলি শুধু বক্তব্যে নয়, চরিত্রে ধারণ করতে হবে