বাংলাদেশ জামায়াতে ইসলামী আকবরশাহ থানা শাখার উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ আগস্ট থানা আমির আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি রেজাউল করিম ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী শাহীনের সঞ্চালনায় এই সম্মেলন সম্পন্ন হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও শাহজাহান চৌধুরী এমপি।
প্রধান অতিথি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ছাড়া বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়। সরকার পরিচালনায় আমাদের যেমন দক্ষতা অর্জন করতে হবে, তেমনি নিজেদের আমল–আখলাকও সুন্দর করতে হবে। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। তিনি জনগণকে সাথে নিয়ে যেকোনো মূল্যে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান।
প্রধান আলোচক বলেন, গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এ জাতির মুক্তি কখনো আসবে না।তিনি অবিলম্বে সরকারের প্রতি জনগণের রায় বাস্তবায়নের আহ্বান জানান। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের তীব্র সমালোচনা করে তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে এই দল মানুষের ওপর নির্যাতন–নিপীড়ন চালিয়েছে এবং আন্দোলনে অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করেছে। আওয়ামী লামীগকে এদেশের মাটিতে আর রাজনীতি করতে দেওয়া হবে না এবং তারা যদি রাজনীতি করতে আসে, তবে জামায়াতের কর্মীরা তাদের শেষ রক্তবিন্দু দিয়ে তা প্রতিহত করবে। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন–আনোয়ার সিদ্দিক চৌধুরী, মো. ইউসুফ চৌধুরী, ডা. শাহাদাত হোসেন।












