গুণীজনদের সম্মান জানালেই সমাজে প্রদীপ্ত মানুষের সৃষ্টি হয় : চবি উপাচার্য

| রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ at ৭:৩৯ পূর্বাহ্ণ

চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্‌ফোরকান বলেছেন, সমাজে গুণীজনদের উপযুক্ত সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। সত্যিকারের আলোকিত মানুষ ও সমাজসেবকদের সম্মান দিতে শিখি, তবে সমাজে তাঁদের আদর্শ অনুসরণ করে নতুন প্রজন্মের মধ্যে আরও অনেক গুণী মানুষ তৈরি হবে।

তিনি গতকাল শনিবার জোবরা পশ্চিম পট্টি স্কুল এন্ড কলেজে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা্ব এ কে এম ফজলুল হক চৌধুরী জীবনীর ওপর প্রশান্ত কুমার বড়ুয়া রচিত ‘প্রান্তিকে প্রদীপ্ত ফজলুল হক চৌধুরী’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপাচার্য লেখক প্রশান্ত কুমার বড়ুয়াকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ৮৭ বছর বয়সেও এই গ্রন্থটি রচনার মাধ্যমে তিনি শুধু একজন ব্যক্তির জীবনকে তুলে ধরেননি, বরং এলাকার ইতিহাস, ঐতিহ্য ও অসামপ্রদায়িক চেতনার এক অনন্য দলিল উপস্থাপন করেছেন। প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি নুর মোহাম্মদ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বড়ুয়া, চবি গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. . এফ. এম. সানাউল্লাহ, প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য মনজুরুল হাসান চৌধুরী সেলিম, উদয় কুসুম কুমার বড়ুয়া, সালেহ জহুর, চবির ডেপুটি রেজিস্ট্রার মো.সেলিম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ সফিউল আলম।

অনুষ্ঠানে বিশিষ্টজনদের এবং কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ছাড়া বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়
পরবর্তী নিবন্ধবায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ শরীফে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল