বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন বিতরণ

| রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ at ৭:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপকূলীয় ডিগ্রি কলেজ মিলনায়তনে চট্টগ্রাম সমিতি কাতারের উদ্যোগে এ ঢেউটিন বিতরণ করা হয়।

চট্টগ্রাম সমিতি কাতারের সহদপ্তর সম্পাদক মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে এবং সহ প্রচার সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সমিতিকাতারের সভাপতি ইসমাইল মনচুর এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আমিনুর রহমান চৌধুরী, দেলোয়ার আজিম চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মোহাম্মদ শোয়াইব, মোঃ মঞ্জুরুল আলম, রবিউল হাসান শাপলা প্রমুখ। প্রতি পরিবারে এক বান করে ২২ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাহিত্য সংস্কৃতিকে এগিয়ে নেয়ার জন্য চর্চার বিকল্প নেই
পরবর্তী নিবন্ধজুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ছাড়া বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়