সাহিত্য সংস্কৃতিকে এগিয়ে নেয়ার জন্য চর্চার বিকল্প নেই

নীলকলমের বর্ষার অনুষ্ঠানে বক্তারা

| রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ at ৭:৩৭ পূর্বাহ্ণ

নীলকলম সাহিত্য চর্চা মঞ্চের আয়োজনে নগরীর থিয়েটার ইন্সটিটিউটের লেকচার হলে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো বর্ষার অনুষ্ঠান ‘শ্রাবণের ধারাপাত রাতদিন দিনরাত’। নীলকলমের সভাপতি কবি মাহবুবা চৌধুরীর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক সম্পাদক আবৃত্তি শিল্পী সৌভিক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক কবি রায়হানা হাসিবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক কাজী আমিনুল ইসলাম ও ড. অমিত চট্টোপাধ্যায়। অতিথি ছিলেন প্রাবন্ধিক রোকসানা বন্যা ও সোহেল মোহাম্মদ ফকরুদ্দিন। বক্তারা বলেন, সাহিত্য সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চর্চার কোন বিকল্প নেই । এক্ষেত্রে রবীন্দ্রনাথ নজরুলসহ বিভিন্ন কবি সাহিত্যিক আমাদের পথ দেখিয়েছেন । বর্ষা রবীন্দ্রনাথের প্রিয় একটি ঋতু ছিল। তাই তিনি বিভিন্নভাবে বর্ষাকে উপস্থাপন করেছেন তাঁর সাহিত্যে । নজরুলও তাঁর সাহিত্যে বর্ষাকে এনেছেন বিভিন্ন রূপে। ঋতুভিত্তিক এসব অনুষ্ঠানের মাধ্যমে সাহিত্যে বিভিন্ন ঋতুর তাৎপর্য ভিত্তিক বিষয়গুলো উপস্থাপন করার সুযোগ তৈরি হয়। কবিতা পাঠ , আবৃত্তি , গান ,এবং কথোপকথনে অংশগ্রহন করেন মারজিয়া খানম সিদ্দিকা , শিরিন আফরোজ, সুমী দাশ, রায়হানা হাসিব, এস . এম মোখলেসুর রহমান, গৌতম কানুনগো, রবীন্দ্র নারায়ন দে, আলমগীর হোসাইন, তাহেরা বেগম, জয়তুন্নেসা জেবু, সিমলা চৌধুরী, জোনাকী দত্ত, দিলরুবা খানম, মাহবুবা ছন্দা,পারভিন আকতার , সুচিত্রা ভট্টাচার্য, রীতা ধর, সুপ্রিয় কুমার বড়ুয়া, রেহেনা আখতার, পূর্বা চৌধুরী, নাহিদ আখতার লাকী, আসিফ ইকবাল, সৌভিক চৌধুরী,ডা. সোমা চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপুকুর-জলাশয় পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন বিতরণ