চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরো ৩৭ শিশু হাসপাতালে ভর্তি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সরকারিবেসরকারি বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গতকাল আরো ৩৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া এখন পর্যন্ত মোট ৪১ জনের হাম শনাক্ত হয়েছে। এরমধ্যে নগরীর ২৬ জন এবং উপজেলার ১৫ জন। এছাড়া হামে এখন পর্যন্ত মারা গেছে এক শিশু। অন্যদিকে ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে গতকাল পর্যন্ত ৫০৬ শিশুর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গতকাল পাঠানো হয়েছে ৩৯ শিশুর। গতকাল চট্টগ্রাম সিভিল কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, হাম প্রতিরোধে গত ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। চট্টগ্রাম নগরীর টিকাদান কর্মসূচি চলবে আগামী ২০ মে পর্যন্ত। এছাড়া ১৫ উপজেলায় চলবে ১০ মে পর্যন্ত। অন্যদিকে যারা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে আমরা তাদের সুচিকিৎসা নিশ্চিত করছি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধএভারকেয়ার হাসপাতালের নাক-কান বিভাগের নতুন মুখ ডা. আদনান জাওয়াদ