পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এলিন বড়ুয়া (২৮) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নের বাথুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত এলিন বড়ুয়া ওই গ্রামের বিষুময় বড়ুয়ার ছেলে। তিনি পোশাকশিল্পে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে বাড়ির পাশে গাছের ডালপালা কাটছিলেন এলিন। এ সময় অসাবধানতাবশত পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশী সপ্তম বড়ুয়া জানান, গাছের ডাল কাটার সময় বিদ্যুতের তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।











