কথাসাহিত্যিক নাসের রহমানের ‘তিন্নির মিন্নির’ গ্রন্থের প্রকাশনা উৎসব

| বৃহস্পতিবার , ৯ জুলাই, ২০২৬ at ১১:২৪ পূর্বাহ্ণ

কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক নাসের রহমানের নতুন গ্রন্থ ‘তিন্নির মিন্নির’ এর প্রকাশনা উৎসব গত ৩০ জুন চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিশু সাহিত্যিক, কবি রাশেদ রউফের সভাপতিত্বে বইয়ের ওপর আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক ড. আনোয়ারা আলম, প্রফেসর রীতা দত্ত, শিশুসাহিত্যিক অরুণ শীল ও কথাসাহিত্যিক বিচিত্রা সেন।

অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, কবি জিন্নাহ চৌধুরী, শিশুসাহিত্যিক সৈয়দুল খালেদুল আনোয়ার, মর্জিনা আখতার, ডা. প্রণব কুমার চৌধুরী, জিনাত সিকদার, গোফরান উদ্দীন টিটু, সংগঠক সাহাব উদ্দীন হাসান বাবু ও গল্পকার ইফতেখার মারুফ। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ইকবাল হায়দার, বনানী শেখর রুদ্র। আবৃত্তি ও পাঠে অংশ নেন গৌতম কানুনগো, সিমলা চৌধুরী, সৌভিক চৌধুরী ও সোমা মূৎসুদ্দী।

আনোয়ারা আলম বলেন, কথাসাহিত্যিক নাসের রহমান ব্যাংকার হলেও একজন বহুমাত্রিক সাহিত্যিক। তার সাহিত্য রচনায় জীবনবোধের যেমন নানা চিত্র ফুটে উঠে, ঠিক অনুরূপ কল্পনার নানান রূপও দেখা যায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় শতাধিক পয়েন্টে বেড়িবাঁধ কেটে মাছ ধরার ফাঁদ, ভাঙনের ঝুঁকি
পরবর্তী নিবন্ধথানচির দুর্গম অঞ্চলে ৩৭ পর্যটক আটকা