নীরবতার শেকলে বন্দি

শুভাশিস দাশগুপ্ত | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:৩২ পূর্বাহ্ণ

কিছু শৃঙ্খল অদৃশ্য, তবু বেঁধে রাখে প্রাণ,

হাসির আড়াল লুকিয়ে থাকে হাজার অভিমান।

কিছু কান্না ঝরে না চোখে, জমে হৃদয়তলে,

কিছু ব্যথা নীরব রাতে অশ্রু হয়ে ঝরে।

আপন ভেবে যাদের দিলাম হৃদয়ভরা স্থান,

তারাই কখনো দিয়ে যায় গভীর অভিমান।

স্বপ্নগুলো ডানা মেলে, চায় নীল আকাশ ছুঁতে,

অদৃশ্য বাঁধন টেনে ধরে, দেয় না দূরে যেতে।

সব নীরবতা শান্তি নয়, সব সহ্য করাই জয় নয়,

সব মায়ার বন্ধন কখনো ভালোবাসা নয়।

শৃঙ্খল যত কঠিন হোক, ভাঙবে একদিন,

আত্মমর্যাদার পথেই মানুষ হবে স্বাধীন।

পূর্ববর্তী নিবন্ধমানুষ