গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নগরের আগ্রাবাদস্থ সিএন্ডএফ টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক মোহাম্মদ মনজুর আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), মোহাম্মদ কামাল উদ্দীন চৌধুরী, ওয়াহিদ মালেক, আশফাক আহমেদ, মাহমুদ নেওয়াজ, মোহাম্মদ হোসেন খোকন ও মোহাম্মদ ইলিয়াছ।
সভায় চট্টগ্রাম মহানগরীর থানা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও জোরদার করার লক্ষ্যে পূর্ণাঙ্গ কমিটির খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানানো হয়, যা চূড়ান্ত করে শীঘ্রই প্রকাশ করা হবে।
পাশাপাশি দেশের অন্যান্য জেলা কমিটিগুলো নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মহিলা গাউসিয়া কমিটি ও বিভিন্ন উইংস গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়। শেষে দেশ ও সংশ্লিষ্ট সকলের কল্যাণ ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।












