ধর্ম ও সংস্কৃতি প্রসারের পথিকৃৎ ঠাকুর অনুকূলচন্দ্র : বিজন সরকার

| শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার বলেছেন, কৃষ্টি, ধর্ম, ঐতিহ্য ও সংস্কৃতি প্রসারের আধুনিক পথিকৃৎ শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ধর্মের গ্লানি ও অধর্মের প্রাদুর্ভাব ঘটলে দুষ্টের দমন ও শিষ্টের পালন ও সাধুগণের পরিত্রাণের জন্যই পাবনার হিমাইতপুরে ১২৯৫ বঙ্গাব্দের ৩০ ভাদ্র তালনবমীর শুভলগ্নে তাঁর আবির্ভাব ঘটে। যুগ সমস্যা সমাধানে ঠাকুর অনুকূলচন্দ্রের ভাবধারায় এগিয়ে আসুন। তিনি গত ১৯ নভেম্বর সৎসঙ্গ বাংলাদেশ–চট্টগ্রাম বিভাগের উদ্যোগে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম জন্মমহোৎসবের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নগরীর ফিরিঙ্গি বাজার (ব্রিজঘাট) মেরিনার্স রোডস্থ নেবেল–২ মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র আচার্য্য। মহান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ। উৎসব উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী তাপস কুমার নন্দীর সঞ্চালনায় বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী রাজীব ধর তমাল, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য বিপ্লব চৌধুরী বিল্লু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিবন্ধনহীন ও অদক্ষ ব্যক্তিরা ডেন্টাল চিকিৎসা দিলে কঠোর ব্যবস্থা
পরবর্তী নিবন্ধসিটি ব্যাংকের আন্দরকিল্লা শাখায় কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম