প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ কালচারাল ক্লাবের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান করা হয়েছে। গত ১৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক উন্নয়ন, ইতিবাচক পরিবর্তন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে তাঁর আন্তরিক প্রচেষ্টা, দূরদর্শী নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ অবদানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের নিদর্শন হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম, পাবলিক হেলথ কালচারাল ক্লাবের কনভেনার ডা. সৈয়দা মুনিরা দিলশাদ, কো–কনভেনার মো. ফয়সাল আহমেদ তালুকদার এবং ক্লাবের নির্বাহী সদস্যবৃন্দ। এ সময় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম ও সাংগঠনিক অগ্রগতির বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির পাবলিক হেলথ বিভাগের শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, সৃজনশীল কর্মকাণ্ড ও সাংগঠনিক উদ্যোগের প্রশংসা করেন। পাবলিক হেলথ কালচারাল ক্লাব মনে করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকাশে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও ইতিবাচক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাবের প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে পাবলিক হেলথ বিভাগের সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রম আরও সমৃদ্ধ হবে এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।










