আইআইইউসিতে আইকিউএসির ব্যাক অ্যাক্রেডিটেশন প্রশিক্ষণ সমাপ্ত

| মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৮:৪৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (ব্যাক) অ্যাক্রেডিটেশন অর্জনের প্রস্তুতির অংশ হিসেবে আইআইইউসির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি গতকাল সোমবার শেষ হয়েছে। গত শনিবার শুরু হওয়া এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী। তিনি বলেন, অ্যাক্রেডিটেশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের একটি ধারাবাহিক প্রক্রিয়া। এ লক্ষ্য অর্জনে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ও দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী।

সমাপনী দিনের প্রশিক্ষণ পরিচালনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. এম. সৈয়দুর রহমান। তিনি আউটকামবেইজড এডুকেশন কারিকুলাম ডিজাইন, অ্যালাইনমেন্ট ও ম্যাপিং এবং ব্লুমস ট্যাক্সোনমি ও লার্নিং অবজেকটিভস বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড.মোহাম্মদ আকতারুজ্জামান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. ইয়াসির আরাফাত। এ সময় আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুর আলম উপস্থিত ছিলেন।

তিন দিনের এ কর্মসূচিতে ব্যাক অ্যাক্রেডিটেশন নীতি, অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া, সার্ভে প্রস্তুতি, সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট প্রণয়ন, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক, আউটকামবেইজড এডুকেশন কারিকুলাম এবং অ্যাক্রেডিটেশনসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৬৬ পরিবারের মাঝে কাফকোর ঢেউটিন বিতরণ
পরবর্তী নিবন্ধশিশু কিডনি রোগে জেনেটিক্স বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার