অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। গতকাল রোববার বিকেলে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী চুয়েটের অগ্রগতি আনয়নে সর্বোচ্চ সহযোগিতা করবেন মর্মে আশ্বাস প্রদান করেন। এ সময় উভয়ের মধ্যে উচ্চ শিক্ষা ও গবেষণা বিষয়ে চুয়েটের ভবিষ্যৎ পরিকল্পনা এবং চুয়েটের সার্বিক উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সাক্ষাতে উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানালে মন্ত্রী এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












