মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড শাখার উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা ও কর্ণ ছেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার অত্র ওয়ার্ডের পাহাড়তলী গার্লস স্কুলে সকাল ৯ টায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড গাউছিয়া হক কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক ডাক্তার সাইফুদ্দিন মাহমুদ মাসুদ, সমাজসেবক শাহরিয়ার জিয়া, ডাক্তার শাহাদাত হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুজ্জামান, মহানগর সমন্বয়ক মোহাম্মদ আক্তার মিয়া, মোহাম্মদ সারোয়ার আলম, মোহাম্মদ ইউসুফ চৌধুরী, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ রিয়াজুল ইসলাম ভুট্টো, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ খোরশেদ আলম, মোঃ নুরুল আফসার, মোঃ রাজু, মোহাম্মদ আজিজ চৌধুরী, মোহাম্মদ মুরাদ মোহাম্মদ জামাল, মোঃ সুজন, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ সেলিম প্রমুখ। অনুষ্ঠানে একশত বিশ জন শিশুকে বিনামূল্যে সুন্নতে খৎনা ও ১৫০ জন মেয়েকে কর্ণছেদন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












