চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি) ট্রাস্টি বোর্ডের ১২তম সভা গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সিবিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ আবদুস সালাম, এস.এম আবু তৈয়ব, এ.এম. চৌধুরী সেলিম, মোহাম্মদ ফেরদৌস, মোহাম্মদ ফরহাত আব্বাস, সৈয়দ মোহাম্মদ তানভীর এবং সিবিইউএফটি‘র উপাচার্য প্রফেসর ড. মো. ওবায়দুল করিম, ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্তী, রেজিস্ট্রার ইনচার্জ সাইফুল আলম, ভারপ্রাপ্ত কন্ট্রোলার মো. মহসিন চৌধুরী ও ভারপ্রাপ্ত ফিন্যান্স ডিরেক্টর মো. আনোয়ার হোসেন। সভায় সিবিইউএফটি সিন্ডিকেট ও ফিন্যান্স কিমিটির প্রস্তাবনা ও সুপারিশসমূহ অনুমোদন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস করার জন্য যে জমি ক্রয় করা হচ্ছে তা পর্যালোচনা করা হয়, জমি ক্রয় কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে প্রয়োজনীয় তহবিল সংকুলান নিয়ে বিশদ আলোচনা হয়। সিবিইউএফটি পরিচালনায় সহযোগিতার জন্য বিজিএমইএর সভাপতিসহ বিজিএমইএর পরিচালনা পর্ষদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সিবিইউএফটি ট্রাস্টি বোর্ড। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমসমূহ অনুমোদিত হয়। চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া নতুন কোর্স বিবিএসহ সার্বিক একাডেমিক উন্নয়নের জন্য ট্রাস্টি বোর্ড প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করে।প্রেস বিজ্ঞপ্তি











