চট্টগ্রাম লেখিকা সংঘের মাসিক সাহিত্য সভা গত ১৯ সেপ্টেম্বর লেডিজ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কবি ফরিদা ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দা সেলিমা আক্তার। সভার শুরুতে কার্যবিবরণী পাঠ করেন সম্পাদক। অনুষ্ঠানে কবিতা পাঠে অংশ নেন– অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া, কবি ফরিদা ফরহাদ, মর্জিনা আখতার, বদরুন্নেসা সাজু, মহুয়া চৌধুরী, সৈয়দা সেলিমা আক্তার ও সৈয়দা করিমুননেসা। আলোচনায় অংশ নেন– পারভিন জালাল, জেসমিন ইসলাম ও আলেয়া চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












