মহাকাশে প্রথম ‘উধাও’ গ্রহের সন্ধান, নেপথ্যে প্রতিবেশীর কারসাজি

| শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৬:২৮ পূর্বাহ্ণ

জ্যোতির্বিজ্ঞানীরা নতুন এক গ্রহের খোঁজ পেয়েছেন, যাকে তারা মহাকাশের ইতিহাসে প্রথম ‘উধাও হয়ে যাওয়া’ বা ‘গায়েব হওয়া’ গ্রহ বলে ধারণা করছেন। দূরবর্তী ওই গ্রহটির নাম ‘টিওআই–২৫৩৫ বি’। এটা ‘হট জুপিটার’ বা উত্তপ্ত বৃহস্পতির মতো বড় এক গ্রহ, যেখানে একটি পুরো বছর হতে সময় লাগে সোয়া আট দিন। খবর বিডিনিউজের।

বিগত কয়েক বছর ধরে পর্যবেক্ষণে রাখার পর বিজ্ঞানীরা দেখেছেন, এ বছরে হঠাৎ করেই গ্রহটি পুরোপুরি নজরের বাইরে বা গায়েব হয়ে গেছে। বে গবেষকরা বলছেন, গ্রহটি আসলে অস্তিত্বহীন বা ধ্বংস হয়ে যায়নি, বরং প্রতিবেশী আরেকটি গ্রহের তীব্র মহাকর্ষ বলের প্রভাবে এর কক্ষপথ এমনভাবে বেঁকেছে, যার ফলে পৃথিবী থেকে এটা আর দেখা যাচ্ছে না। ারার সামনে দিয়ে যাওয়ার সময় তারার আলো কিছুটা কমে যাওয়ার ঘটনা পর্যবেক্ষণ করেই জ্যোতির্বিজ্ঞানীরা এ ধরনের নতুন গ্রহ খুঁজে পান।

২০১৯ সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট’ বা টিইএসএস–এর মাধ্যমে গ্রহটি প্রথম আবিষ্কৃত হয় ও তখন থেকেই নিয়মিত পর্যবেক্ষণে ছিল গ্রহটি।

পূর্ববর্তী নিবন্ধইতিহাস থামানো যাবে না, তাইওয়ানকে এক হতেই হবে : শি জিনপিং
পরবর্তী নিবন্ধকেলেঙ্কারির জেরে এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ