আসন্ন ১২ই রবিউল আওয়াল জশনে জুলুছে ঈদ–এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফলকল্পে গতকাল শনিবার বাদ মাগরিব জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অডিটোরিয়ামে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউসিয়া কমিটি বাংলাদেশের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সার্বিক বিষয়ে আলোচনা করেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এ.কিউ.আই চৌধুরী, জুলুছের আহ্বায়ক ও ট্রাস্টের অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসাইন খোকন, মাহমুদ নেওয়াজ, আনজুমান সদস্য সাহজাদ ইবনে দিদার, আনোয়ারুল হক, তৈয়বুর রহমান, আবদুল হামিদ, নুরুল আমিন, লোকমান হাকীম মো: ইব্রাহীম, প্রফেসর মোহাম্মদ জসিম উদ্দীন, আবদুল হাই মাসুম, সাদেক হোসেন (পাপ্পু), মাহবুব ছাফা, আসফাক আহমেদ, অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, ড. সাইফুল আলম, আর.ইউ চৌধুরী শাহীন, মোহাম্মদ ইলিয়াছ, হাফেজ মুহাম্মদ মারুফুর রহমান, মুখপাত্র এড. মোছাহেব উদ্দীন বখতিয়ারসহ চট্টগ্রাম মহানগর আওতাধীন থানা এবং চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা ও উপজেলা/পৌরসভার নেতৃবৃন্দ।
সভায় ১৪ আগস্ট শুক্রবার মাহে রবিউল আউয়ালের স্বাগত র্যালিতে অংশগ্রহণ, হুজুর কেবলা (মা.জি.আ)-গণের বাংলাদেশ সফর, সম্ভাব্য ২৬ আগস্ট বুধবার অনুষ্ঠিতব্য জশনে জুলুছে ঈদ–এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফলকল্পে বিভিন্ন সাব–কমিটি ও স্বেচ্ছাসেবক টিম গঠন বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সবশেষে, জশনে জুলুছে ঈদ–এ মিলাদুন্নবী (দ.)-এর সর্বোচ্চ সফলতা, এর সঙ্গে বিভিন্নভাবে জড়িত সকলের খেদমতে বরকত হাসিল এবং সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনায় মোনাজাত করেন অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।












