বৈষম্য বিরোধী জুলাই বিপ্লবের অন্যতম শহিদ ফয়সাল আহমেদ শান্তর মাতা কুহিনূর আক্তারের উদ্বোধনীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল মননে জুলাই অনুষ্ঠান। জুলাই বিপ্লবের ২য় বর্ষ উদযাপনের অংশ হিসাবে এই অনুষ্ঠানের আয়োজন করে দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগর। অনুষ্ঠানজুড়ে ছিল আলোচনা সভা, সুস্থ ধারার সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটক। গত ৫ ই আগস্ট নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দেশীয় সাংস্কৃতিক সংসদ মহানগরের সভাপতি সেলিম জামানের সভাপতিত্বে মননে জুলাই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ সংগীত একাডেমি সভাপতি তোফাজ্জল হোসাইন খান, পরিবেশ বিজ্ঞানী মুহাম্মদ নজরুল ইসলাম, দেশীয় সাংস্কৃতিক সংসদেও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট মেম্বার রফিকুল হায়দার, সমাজসেবক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, এস এম লুৎফর রহমান ও আবু হেনা মুস্তফা কামাল।
শিল্পী গোলাম মুস্তফা ও এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে চট্টগ্রাম সংগীত কেন্দ্র এবং মঞ্চনাটক পরিবেশন করে কর্ণফুলী থিয়েটার। প্রেস বিজ্ঞপ্তি।












