চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে গতকাল বিকাল তিনটায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। গার্মেন্টস শ্রমিকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে এবং বর্তমান সরকার মজুরি বোর্ড গঠন করে শ্রমিকবান্ধব সরকার হিসেবে পরিচয় দেওয়ায় চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিমুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লা বাহারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া, সহসভাপতি শফিকুল ইসলাম, শাহানেওয়াজ চৌধুরী, এস এম আজম উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক গাজী আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব, খুলশী থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ বেলাল, বাকলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, খুলশী থানার শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই, গার্মেন্টস শ্রমিক নেত্রী ফাতেমা বেগম তানিয়া, বাইন্ডিং শ্রমিক দলের নেতা মোহাম্মদ জহুর, গার্মেন্টস শ্রমিক নেত্রী, জান্নাতুল ফেরদৌস রুবি, সাবিনা সুলতানা প্রমুখ। সভাপতি এ এম নাজিমুদ্দিন তার বক্তব্য বলেন, বর্তমান সরকার শ্রমিক জনতার ভোটে নির্বাচিত সরকার। এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পতিত স্বৈরাচার ফেসিস্টরা গুপ্ত বাহিনীর উপর ভর করে কোটি কোটি টাকা বিনিময় করে বর্তমান সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে। তারা জনগণের বিরুদ্ধে চক্রান্ত করছে। তারা সফল হতে না পেরে, বর্তমান সরকারের সফলতা দেখে ঈর্ষান্বিত হয়ে, গার্মেন্টস শ্রমিকদের নাম ব্যবহার করে ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর ৭১ ও ২৪ এর পরাজিত শক্তি এবং গুপ্ত বাহিনীর সাথে আঁতাত করে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। দেশের শ্রমিক জনতা এই চক্রান্ত কখনো সফল হতে দেবে না। গার্মেন্টস শ্রমিকদের কাঁধে বন্দুক রেখে ডিসেম্বর ফর্মুলার বাস্তবায়ন হতে দেয়া যাবে না। সরকার মজুরি বোর্ড গঠন করে সিদ্ধান্ত নিয়েছেন ডিসেম্বর থেকে মজুরি কার্যকর হবে। যার কারণে অযৌক্তিক কোন আন্দোলন সংগ্রাম প্রয়োজন আছে বলে মনে করি না। প্রেস বিজ্ঞপ্তি।












