হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতা

| শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ at ১০:১৪ পূর্বাহ্ণ

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর উত্তরের আওতাধীন পাঁচলাইশ থানা শাখার উদ্যোগে আয়োজিত ৩য় হিফজুল কুরআন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে আত–তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামের শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় প্রায় অর্ধশতাধিক প্রতিযোগির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আত–তানযীল ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী মোঃ আবরার তাওসীফ দ্বিতীয় স্থান এবং মোঃ আরিফুল ইসলাম আলিফ তৃতীয় স্থান অর্জন করে। এ অর্জনের প্রতিক্রিয়ায় আত–তানযীল ইনস্টিটিউটের অধ্যক্ষ হাফেজ মাওলানা মুহাম্মদ মিসবাহ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য তাদের নিরলস পরিশ্রম, অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানির সম্মিলিত ফল।

তিনি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সাফল্য আত–তানযীল ইনস্টিটিউটের শিক্ষার মানোন্নয়ন ও কুরআন হিফজ কার্যক্রমে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাট এশিয়ান স্কুলে স্বাস্থ্য ক্যাম্প