শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

| শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৫:৫৮ পূর্বাহ্ণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং, আমীনশীপ, ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের প্রশিক্ষণার্থীর সার্টিফিকেট বিতরণ গত ৪ অক্টোবর মোমিন রোডস্থ শহর সমাজসেবা কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমাজসেবা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সমন্বয় পরিষদের সভাপতি ও স্বেচ্ছাসেবী সংস্থা মমতার প্রধান নির্বাহী আলহাজ রফিক আহমদ। বিশেষ অতিথি ছিলেন সমন্বয় পরিষদের সহ–সভাপতি হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, নুর জাহান খান, মোহাম্মদ জাহাংগীর মোস্তফা, মাইনুল করিম জয়, রাবেয়া খাতুন শিমুল, এসএম সালা উদ্দিন, দেব প্রসাদ চক্রবর্তী, আবদুল মান্নান, রানু ভট্টাচার্য, কাউসার জান্নাত মুক্তা, কাজী আবদুল্লাহ আল কাউছার প্রমুখ। শেষে মোট ১২৫ জন প্রশিক্ষণার্থীকে কারিগরি শিক্ষা বোর্ডের ৬ মাস মেয়াদি কোর্সের সনদপত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথি বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের যুবসমাজকে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠার পাশাপাশি দেশ গড়ায় আত্মনিয়োগ করতে হবে। একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়া ও বেকারত্ব দুরীকরণে কারিগরি শিক্ষার বিকল্প নেয় বলেও তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধঅল্প লিখেও বড় কথাসাহিত্যিক : আবু ইসহাকের শিল্পসংযম
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে সাপের দংশনে আহত বিজিবি সদস্য, হেলিকপ্টারে চট্টগ্রামে