নগরীর জামালখান সড়কে নবরূপে নব অপটিক্স উদ্বোধন করেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। তিনি নবরূপে নব অপটিক্স উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বলেন, সততাই ব্যবসা সমৃদ্ধির মূল চাবিকাঠি। তিনি নব অপটিক্সের ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন প্রাক্তন লায়ন জেলা গর্ভনর বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস ও প্রবর্তক সংঘ (বাংলাদেশ) চট্টগ্রামের পরিচালনা কমিটির সভাপতি ইন্দু নন্দন দত্ত। প্রেস বিজ্ঞপ্তি।












