একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন ১২ নভেম্বর থেকে

| শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৫:২২ পূর্বাহ্ণ

চলতি ২০২৬–২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের নিবন্ধন আগামী ১২ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। খবর বিডিনিউজের।

গত বুধবার কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইটে https://xiclassadmission.gov.bd গিয়ে কলেজের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করেতে হবে। লগইন করে আগামী ২৬ নভেম্বর বিকাল ৫টার মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষা দায়ী থাকবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

চলতি বছরের ১০ অগাস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী।

পূর্ববর্তী নিবন্ধ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি
পরবর্তী নিবন্ধহামের টিকা ক্রয়, বিতরণে বিলম্ব ও অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন