৩৮ নম্বর ওয়ার্ডের আল মদিনা জামে মসজিদে এসি প্রদান

| শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ at ১০:১৫ পূর্বাহ্ণ

মসজিদ মহান আল্লাহর ইবাদত–বন্দেগির পবিত্র স্থান। মুসল্লিরা যেন স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন, সে জন্য মসজিদের পরিবেশ সুন্দর ও আরামদায়ক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও মুসল্লিদের কল্যাণে সহযোগিতা করা নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ।

এমনই একটি মানবিক ও ধর্মীয় উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের গুল মোহাম্মদ সওদাগরের বাড়ি আল মদিনা জামে মসজিদে ২ টনের একটি এসি উপহার দিয়েছেন সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগর। শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসিটি মসজিদ পরিচালনা কমিটির কাছে হস্তান্তর করেন তিনি। এ সময় মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে হানিফ সওদাগরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা আলহাজ্ব সেলিম রেজাসহ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। জুমার নামাজে ইমামতি ও খুতবা প্রদান করেন মসজিদের খতিব মাওলানা সিদ্দিকী আকবর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সহসভাপতি হাজী সালাউদ্দিন, বিএনপি নেতা সালাউদ্দিন, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আলী আজম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জুন এবং যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন মনা। এছাড়া মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী আজিম উদ্দিন, ইলিয়াস সওদাগর, আনোয়ার হোসেন জুনু, মো. ফারুক, মোহাম্মদ জাহেদ, হাজী সাইফুল, মোহাম্মদ জাহাঙ্গীর ও মোহাম্মদ নুরুদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত মুসল্লিরা মসজিদে এসি উপহার দেওয়ার উদ্যোগকে স্বাগত জানান এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, বিশেষ করে গরমের সময়ে এই এসি মুসল্লিদের নামাজ আদায়ে স্বস্তি ও প্রশান্তি এনে দেবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাঠগড় শ্মশান শিব ও কালী মন্দিরে দীপাবলী উৎসব কাল শুরু
পরবর্তী নিবন্ধআনোয়ারায় এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা