আনোয়ারায় এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ at ১০:১৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের আবেদা সোবাহান জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মসজিদ পরিচালনা কমিটি, মুসল্লি ও এলাকাবাসীর ব্যানারে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশর সওদাগর, অর্থ সম্পাদক মুহাম্মদ মোরশেদুল আলম, আবুল হোসেন, মুহাম্মদ হাসেম, আবুল কালাম সওদাগর ও হাফেজ গোলাম মোস্তফাসহ মসজিদের মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ৩৮ নম্বর ওয়ার্ডের আল মদিনা জামে মসজিদে এসি প্রদান
পরবর্তী নিবন্ধবিপিসির অধীনস্থ প্রতিষ্ঠানে অস্থায়ী শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সভা