আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় নগরীর কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের অঙ্গপ্রতিষ্ঠান শিশুনিকেতন কিন্ডারগার্টেনে গত ৩ নভেম্বর গল্প আহরণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন প্রতিষ্ঠানটির কো–অর্ডিনেটর ইয়াছিনুর রহমান। এতে বিচারক ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক চায়মা হোছাইন শরিফী।
প্রথমে শিক্ষার্থীদের শাপলা ও গোলাপ দলে ভাগ করা হয়। তাদের জাপানি রূপকথা ‘ফুলদানি ও সম্রাট’ গল্পটি দুইবার পাঠ করে শোনানো হয়। এরপর তারা দলগত প্রতিযোগিতায় অংশ নেয়। মোট ৩৯ জন শিক্ষার্থী প্রতিযোগিতা উপভোগ করে। এই পর্বে ৪র্থ শ্রেণি থেকে শ্রীজিতা দেবী, নামীরা সিদ্দিকা এবং ৫ম শ্রেণি থেকে রাজ চৌধুরী, আনাস আওছাফ আবছার চৌধুরী, অর্য দাশ, আয়শা বিনতে কামাল গল্প বলা ও গল্প লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
গল্প লেখায় অংশ নেয় ৪র্থ শ্রেণির তন্ময় মজুমদার, মো. আনফাছ বিন আলম, হাফসা সানজিদা, হোসাইন ওমর, ৫ম শ্রেণির মিসকাতুল ইসলাম আয়াত, জাহাফিল আহমেদ সাহির, আদনান তাসকিন, ঋষি দাশ, মো. ইহান জাবির, সায়ন পাল প্রমুখ। বিচারক গোলাপ দলকে বিজয়ী ঘোষণা করে। প্রতিযোগিতা সঞ্চালনায় ছিলেন আহরণ উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।










