আজ কাগতিয়া কামিল এম.এ. মাদরাসার এনামী জলসা

| শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

আজ শনিবার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসার ৯২ তম এনামী জলসা বেলা ৩টা হতে চট্টগ্রাম বায়েজিদস্থ গাউছুল আজম সিটিতে অবস্থিত উক্ত মাদরাসার চট্টগ্রাম মহানগর ক্যাম্পাস সম্মুখস্থ ময়দানে অনুষ্ঠিত হবে।

উক্ত এনামী জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন। সভাপতিত্ব করবেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন এর মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী। উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো–ভাইস চ্যান্সেলর (এডমিন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকী।

পূর্ববর্তী নিবন্ধমইজ্জ্যারটেকে আবাসিক হোটেলে অভিযান, গ্রেপ্তার ৬