আলেমেদ্বীন হাফেজ আব্দুর রহিমের ইন্তেকাল

| শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ আব্দুর রহিম আল কাদেরী গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে … রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়ে রেখে যান। গতকাল বাদ আসর লালদীঘি মাঠে তাঁর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব পটিয়ার এয়াকুবদণ্ডী গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক তাঁকে দাফন করা হয়। উল্লেখ্য, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদরাসার সাবেক ছাত্র আল্লামা হাফেজ আব্দুর রহিম আলকরণ ১নং গলি হযরত বেলাল শাহ (রহ.) জামে মসজিদে খতিব ও পেশ ইমাম হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে বিভিন্ন সময়ে তিনি হযরত শাহ আমানত (রহ.) জামে মসজিদ, পাথরঘাটা নজু মিয়া লেন মধুবেপারী জামে মসজিদ এবং দেওয়ান বাজার সিএন্ডবি কলোনি জামে মসজিদে খতিব ও পেশ ইমামের দায়িত্ব পালন করেন। তিনি হযরত টাক শাহ মিয়া হেফজ ও এতিমখানার প্রধান শিক্ষকও ছিলেন। তাঁর মৃত্যুতে মসজিদসমূহের কমিটি, মুসল্লিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পূর্ববর্তী নিবন্ধশহিদুল ইসলাম
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা এস এম নুরুজ্জামান