বোয়ালখালীতে মোটরসাইকেল ও সিএনজি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার আকুবদণ্ডী হাওলা দরবারের সামনে আলী আহমদ কমিশনার সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সকলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আহতরা হলো, সৈয়দপুর এলাকার আতিক রহমানের মেয়ে শেখ আফেলা দুয়া (৫), মোসলেম উদ্দিনের ছেলে মো. নয়ন (১৮), পোপাদিয়া এলাকার মনজুর ইসলামের ছেলে শেখ আহমদুল (২০), মোসলেম উদ্দিনের ছেলে আকিব (২৫) ও আকুবদণ্ডী এলাকার রাফির ছেলে আতিকুল। তাদের মধ্য থেকে আকিব ও আতিকুলের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. কান্তা অধিকারী বলেন, রাত সাড়ে নয়টার দিকে ৫ জন আহত অবস্থায় হাসপাতালে আসেন। তাদের মধ্য থেকে আকিব ও আতিকুল গুরুতর আহত হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বাকিদের হাসপাতালো প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।












