হাটহাজারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৭ আগস্ট, ২০২৬ at ৭:৪৬ পূর্বাহ্ণ

হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে তানজিনা আক্তার মীম (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে হাটহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের মিয়াজান কনস্টেবল বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তানজিনা আক্তার ওই এলাকার প্রবাসী আবু তাহেরের মেয়ে। স্থানীয় সূত্র জানায়, তানজিনা আক্তার দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেলে তিনি বাড়ির পাশ দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যান। দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক আলতাফ জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তানজিনা আক্তার বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন এবং মৃগীরোগে ভুগছিলেন। ঘটনার দিন তিনি পানিতে পড়ে আর উঠতে পারেননি। রাতেই প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআজ আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের সুন্নী সম্মেলনের সমাপনী
পরবর্তী নিবন্ধনেপথ্যের মানুষদের প্রতি অনন্য শ্রদ্ধাঞ্জলি