চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভায় এরশাদ উল্লাহ এমপি বলেছেন, গণতান্ত্রিক অধিকার মানবাধিকার ভোটের অধিকার কেড়ে নিয়েছিল বিগত হাসিনা সরকার। এই দেশের সর্বস্তরের শ্রমিক–ছাত্র জনতা ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। তিনি জুলাই আন্দোলনের ২য় বর্ষপূর্তি দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালিতে অংশগ্রহণ করার জন্য শ্রমিক–ছাত্র জনতার প্রতি আহবান জানান। তিনি আগামীকাল মঙ্গলবার ৩৬ জুলাই ২০২৪ উদযাপন উপলক্ষে মহানগর বিএনপি আয়োজিত ২ দিনব্যাপী কর্মসূচি ও র্যালি সফল করার লক্ষ্যে শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। নাসিম ভবন দলীয় কার্যালয়ে বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব নাজিমুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি‘র যুগ্ন আহবায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল।
উপস্থিত ছিলেন শ ম জামাল উদ্দিন, ইদ্রিস মিয়া, শফিকুল ইসলাম চেয়ারম্যান, শাহনেওয়াজ চৌধুরী, আব্দুল বাতেন, ইব্রাহিম ফরাজী, শফিকুর রহমান মজুমদার, আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ রফিকুল ইসলাম, হাসিবুর রহমান বিপ্লব, অ্যাডভোকেট ইকবাল হোসেন, মোহাম্মদ তসলিম হোসেন সেলিম, মোহাম্মদ সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান, আব্দুল খালেক, রবিউল ইসলাম, মোহাম্মদ সারোয়ার আলম, অপু সিং, মিয়াজী, মামুনুর রশিদ, মো. মামুন, মোহাম্মদ মিয়া, আব্দুল হান্নান রুবেল প্রমুখ। –খবর প্রেস বিজ্ঞপ্তির।












