খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. শাহিনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় দেন। এ সময় অভিযুক্ত আসামি মো. শাহিন আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনী ত্রিপুরা মাত্র এক বছরের ব্যবধানে রায় হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, গত বছরের ২৫ জুলাই খাগড়াছড়ির রামগড়ে খাবারের লোভ দেখিয়ে সাত বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসা পড়ুয়া শিশুকে ধর্ষণ করে অভিযুক্ত মো. শাহিন। রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। তবে আসামি পক্ষের আইনজীবী এডভোকেট বেদারুল ইসলাম বলেন, আমরা এ রায়ে অসন্তুষ্ট। ন্যায় বিচার পাইনি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।












