ইচ্ছে ছিল ঈদের দিনে
চাঁদের দেশে যাব
চাঁদের দেশে গিয়ে আমি
সেমাই পোলাও খাব।
চাঁদের বুড়ি ফোকলা হেসে
হাতটা আমার ধরে,
বলবে বাছা, আর কটা দিন
থাকবে আমার ঘরে ।
কিরন মাখা মাদুর পেতে
খাবার দেবে খেতে
রংবেরঙের থালা ভরে
তারা নেবে হাতে।
সুরাইয়া শিরিন | বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ৬:৩০ পূর্বাহ্ণ

