ইসলামিক ফ্রন্টের মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর বলেছেন–তেল, বিদ্যুৎ ও গ্যাসের সংকটময় পরিস্থিতিতে গৃহস্থালি, অফিস, কারখানা, কৃষি শিল্প, উৎপাদন আজ পরিপূর্ণ হুমকির মুখে। বিগত ২বছরে অসংখ্য শিল্প –কারখানা বন্ধ হয়ে গেছে। অবিলম্বে জ্বালানি মূল্য সহনীয় পর্যায়ে আনার দাবি জানান। প্রধান বক্তার বক্তব্যে দলের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন বলেছেন, দেশের রপ্তানি আয়ের অন্যতম উৎস পোশাক শিল্প খাত। এ খাতে নৈরাজ্য, অস্থিরতা বন্ধ করা না গেলে মুখ থুবড়ে পড়বে জাতীয় অর্থনীতি। ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তেল, বিদ্যুৎ, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানব বন্ধনে বক্তারা এসব কথা বলেন। মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন–ইসলামিক ফ্রন্টের মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর। প্রধান বক্তা ছিলেন–ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন। বক্তব্য দেন–অধ্যক্ষ ছৈয়দ মাওলানা জসিম উদ্দীন তৈয়বী, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, মাওলানা মোজাম্মেল হোসাইন, স ম শওকত আজিজ, ডা. হাসমত আলী তাহেরী, মাওলানা আনিসুর রহমান, মাওলানা আবদুল মালেক আশরাফী।
অধ্যাপক মাওলানা শফিউল আজমের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন–কাজী মুহাম্মদ আহসানুল আলম, আবদুল মালেক রেজভী, গাজী সাইফুল ইসলাম লিটন, এম আহমদ রেজা, অধ্যক্ষ মাওলানা নুরুল আলম, মুহাম্মদ ইউসুফ কবির, ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম রাসেল, মুহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ ফোরকান, মামুনুর রশিদ, জিল্লুর রহমান কুতুবী, জয়নুল আবেদীন জয়, সাইফুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











