ফ্রেন্ডস ক্লাব রোকেয়া সুলতানা দাতব্য স্বাস্থ্যসেবা কেন্দ্র গতকাল শুক্রবার সকাল ১০টায় উদ্বোধন করা হয়েছে। ফ্রেন্ডস ক্লাবের প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসরাফিল খসরু দাতব্য স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ক্লাব নির্বাহী কমিটির সদস্য ডা: খুরশিদ জামিল এবং ফ্রেন্ডস ক্লাবের নির্বাহী সাধারণ সম্পাদক ফজলে বারী খান, সহ সভাপতি সম্পাদক শ্যামা প্রসাদ চৌধুরী, জাহাংগীর হোসাইন, নোমান সুফিয়ান, নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দীন, জাহাংগীর আলম চৌধুরী, এডভোকেট শাহিন, আবতাবুল রেজা, সৈয়দ আবুল বাসার, মাহামুদুর রহমান, ক্লাব কোষাধ্যক্ষ এইস এম হারুন, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক রঞ্জীদ ঘোষ, আহমদ আনিস চৌধুরীসহ ক্লাব কর্মকর্তা ও সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তি।












