ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীতে র্যালি করেছে খুলশী থানা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠন। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে নগরীর আমবাগান এলাকা থেকে র্যালিটি শুরু হয়। এতে খুলশী থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র্যালিটি আমবাগান এলাকা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জালালাবাদ এলাকায় গিয়ে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন খুলশী থানা বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুল গনি, চট্টগ্রাম মহানগর যুবদলের সহসভাপতি মো. তানভীর মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মো. আসাদুজ্জামান দিদার, খুলশী থানা যুবদলের আহ্বায়ক মো. হেলাল হোসেন হেলাল, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ পিন্টু ও যুগ্ম সহসাধারণ সম্পাদক শাহজালাল পলাশ।
এছাড়াও উপস্থিত ছিলেন ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক বাদশা আলমগীর, খুলশী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউনুস মুন্না, মহানগর যুবদলের গণশিক্ষা সম্পাদক গুলজার হোসেন মিন্টু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মো. সরোয়ার, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তার, খুলশী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিল্টন, জামিল হোসেন ও ভুট্টো কামাল। আরও উপস্থিত ছিলেন ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম ও মো. সোহেল, ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ বাপ্পি, খুলশী থানা যুবদলের মো. মুসা, মোহাম্মদ জামাল, মোহাম্মদ আমির, মো. সাদ্দাম, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ মিজান, কাউসার বাবু ও সুলতান মাহমুদ রাসেল।
এ সময় আরও অংশ নেন মিজানুর রহমান মিলন, মোহাম্মদ ইমরান, মো. রাশেদ, মোহাম্মদ সাগর, মো. শাহিন, মো. সজিব, সাইফুল, মোহাম্মদ লোকমান, মো. রায়হান, মো. তারেক এবং ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের মো. শাকিল, মো. রাজু ও মোহাম্মদ হৃদয়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।












