দক্ষিণ জেলা জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথগ্রহণ

| শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান বলেছেন, রুকনদের প্রত্যক্ষ ভোটে ২০২৭–২০২৮ সেশনের জন্য জামায়াতে ইসলামী দক্ষিণ জেলার আমির নির্বাচিত হয়েছেন আনোয়ারুল আলম চৌধুরী। ইসলামী আন্দোলনের সফলতা ও অগ্রযাত্রার জন্য নেতৃত্বের প্রতি আনুগত্য এবং সাংগঠনিক শৃঙ্খলা অপরিহার্য। নেতৃত্বের প্রতি আনুগত্য মানে ব্যক্তিপূজা নয়; বরং সংগঠনের নীতি, আদর্শ ও নিয়মতান্ত্রিক সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকা। মতপার্থক্য থাকলে তা সাংগঠনিক পদ্ধতিতে উপস্থাপন করতে হবে। গত ৫ নভেম্বর রাতে দেওয়ানবাজারস্থ কার্যালয় বিআইএ মিলনায়তনে নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ জেলা জামায়াতের নবনির্বাচিত আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, অধ্যক্ষ আমীরুজ্জামান। জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি, মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, অধ্যাপক মাহমুদুল হাছান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোছাইন, ড. মাওলানা আবুল আফিফ, মাওলানা কামাল উদ্দীন, মাওলানা আবুল ফয়েজ, নুরুল হক, অধ্যক্ষ ইসমাইল হক্কানী, মাওলানা আরেফে জামী, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, মাওলানা আরিফুর রশীদ, আ ক ম ফরিদুল আলম, লোহাগাড়া উপজেলা আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দীন, বাঁশখালী উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা ইসমাইল, চন্দনাইশ উপজেলা আমির মাওলানা কুতুব উদ্দীন, পটিয়া উপজেলা আমির জসিম উদ্দীন, বোয়ালখালী উপজেলা আমির ডা. খোরশেদ আলম, কর্ণফুলী উপজেলা আমির মনির আবছার চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি মূল্য সহনীয় পর্যায়ে আনার দাবি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম একাডেমি-শিল্পশৈলী পুরস্কার পাচ্ছেন ভাষাবিজ্ঞানী মনসুর মুসা