মহুরীপাড়ায় ডলফিন হারুন-সালাম ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্বোধন

| শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

নগরীর উত্তর আগ্রাবাদ মহুরীপাড়ার সামাজিক সংগঠন ডলফিন ক্লাবের উদ্যোগে এলাকার সাধারণ গরিব–দুঃখী মানুষের জন্য ডলফিন হারুন–সালাম ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ডলফিন ক্লাবের প্রাঙ্গণে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন মেরিন সিটি হাসপাতালের উপ–পরিচালক ডা. জাকির হোসেন, চমেকের শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক মারুফুল কাদের, ডা. ফাহিম হাসান রেজা, অ্যাডভোকেট মো. আলম, ডা. মো. আলম এবং ডা. ফাতেমাতুজ জোহরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডলফিন ক্লাবের সভাপতি ইস্কান্দার মির্জা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক হাজী ওয়াহিদ হালিম ইমন। সঞ্চালনা করেন ফ্রি চিকিৎসা সেবা সচিব এম জয়নাল আবেদীন।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, মহুরীপাড়ার সামাজিক সংগঠন ডলফিন ক্লাবের এমন সুন্দর আয়োজনকে সাধুবাদ জানাই। এলাকায় অনেক গরিব–দুঃখী মানুষ রয়েছে, যারা টাকার অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা আর চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবেন না। তাদের পাশে হারুন–সালাম ফ্রি চিকিৎসা সেবা কাজ করবে। সকল রোগীকে চিকিৎসা সেবা দেবে ডলফিন হারুন–সালাম ফ্রি চিকিৎসা কেন্দ্র।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাহফুজল হক, আবুল কালাম, শাহ আলম, নিজাম উদ্দিন, ইউসুফ চৌধুরী, এম পারভেজ উদ্দিন, মাসুদ পারভেজ, শহিদুল ইসলাম, ইসহাক হোসেন, আবু জাহেদ, দিদারুল আলম, ইবনে হোসাইন, রিদোয়ান, ফরহাদ তুষার, ফিরোজ আহমেদ, আবাবয়, কামাল, জসিম, সাদমান বিন ফাহিম, বোরহান উদ্দিন, মিজানুর রায়হান, ফয়েজ আহমেদ, শাহাদাৎ সাদিকীন ও বাচ্চু বড়ুয়াসহ অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরিডার্স স্কুল অ্যান্ড কলেজে আইসিটি ফেস্টিভ্যাল
পরবর্তী নিবন্ধজ্বালানি মূল্য সহনীয় পর্যায়ে আনার দাবি