মো. সাইফুল ইসলাম চৌধুরী

| রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১২:২৫ অপরাহ্ণ

আসকারদীঘি পাড় নিবাসী, সাবেক ফুটবলার ও ঐতিহ্যবাহী শতদল জুনিয়রের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম চৌধুরী (৬৫) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। শনিবার সকাল ১০টায় শতদল ক্লাবের মাঠে প্রথম এবং পটিয়া চরহনাই আবু ছিদ্দিক চৌধুরী জামে মসজিদে বাদে জোহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন আলমগীর, শতদল ক্লাবের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, সিজেকেএস কাউন্সিলর মো. হাফিজুর রহমান, সৈয়দ আবুল বশর, সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, কে এম স্পোর্টস ক্লাবের সভাপতি মশিউল আলম স্বপন, সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহ চৌধুরী, কল্লোল সংঘের সহসভাপতি মো. নাসির মিয়া, নিমতলা লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক নূরুল আবছার, মাদারবাড়ি মুক্ত কন্ঠ ক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, রাফা ক্লাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন, পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি মো. আরিফ আহমদ, সাধারণ সম্পাদক মো. আসিফ আহমদ, কর্ণফুলী ক্লাবের প্রতিনিধি মো. জসিম উদ্দিন, বকসিহাট ইয়ং মেনস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আলী আহাসান রাজু, জেলা ফুটবল টিম ম্যানেজার মো. সরোয়ার আলম চৌধুরী মনি,এস এ ফামেলীর সাধারণ সম্পাদক আবু বক্কর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ক্ষেতে মিলল কৃষকের মরদেহ
পরবর্তী নিবন্ধপ্রফেসর নুরুল আলম তালুকদার