সিএসইতে লেনদেন ৬.৩৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয় ৬.৩৩ কোটি টাকা। ১,০৯৫ টি লেনদেনের মাধ্যমে মোট ১৩.৫৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৮.৪৪ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৬৮৩.০১ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৫.৮৩ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৪১.২২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৪.৪৫ পয়েন্ট কমেছে, যা হলো ৯০১.৭৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ২.৪৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,৭৯৮.৪৫। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭০৫,৪৮৭.৯২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৭,৩৪৪.৫২ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৬টির, দাম কমেছে ৭২টি আর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

পূর্ববর্তী নিবন্ধশেষ দেখাটাও হল না, শাহ নেওয়াজের প্রয়াণে আক্ষেপ দিলরুবা খানের
পরবর্তী নিবন্ধইসলামাবাদ মসজিদে হামলার নিন্দা চীনের, পাকিস্তানের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি