সিএসইতে লেনদেন ৩১.৪২ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয় ৩১.৪২ কোটি টাকা। ২,০৭৪টি লেনদেনের মাধ্যমে মোট ৫১.৭৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪.৯১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৭৬১.৭৩ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৩০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১২.৬৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.৪২ পয়েন্ট কমেছে, যা হলো ৮৯৭.৭৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ১৩.২৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,১৯০.৪৪। দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯০৪,২৪৮.৮৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৬৮,৮৮০.০০ কোটি টাকা। সিএসইতে ৬২৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৮টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৬টির, দাম কমেছে ৮৮টি আর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

পূর্ববর্তী নিবন্ধইরানি হামলায় ক্ষতিগ্রস্ত বুর্জ আল আরব ১৮ মাসের জন্য বন্ধ
পরবর্তী নিবন্ধনেপালে রাজনীতিবিদ ও কর্মকর্তাদের সম্পদ তদন্তে কমিশন গঠন