আল্লামা মুফতি নঈম উদ্দিন আলকাদেরী (র.) এর ৩৪তম বার্ষিক ওরশ ও শাহ মোহছেন আউলিয়া তৈয়বিয়া গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা এতিমখানা ও হেফজখানার ৪৬ তম সালানা জলসা আনোয়ারার বৈরাগ ইউনিয়নস্থ উত্তর বন্দর গ্রামে মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মাদরাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে ২ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথম দিবসে আজ বাদে জুমা পবিত্র খতমে কোরআন মাজিদ, খতমে বোখারী শরীফ এবং বাদে এশা মোশায়েরা মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন– অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।












