চট্টগ্রামে যুবদলের সংগঠক মোজাম্মেল হক সোহেলের ওপর হামলার প্রতিবাদে কতোয়ালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন যুবদলের নেতাকর্মীরা। বুধবার ৩৫নং বঙিরহাট ওয়ার্ড যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন যুদল নেতা ওমর ফারুক রানা। সঞ্চালনা করেন যুবদল নেতা সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। প্রধান বক্তা ছিলেন নগর যুবদলের সহসভাপতি নাছির উদ্দীন চৌধুরী নাছিম। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আজিজ। এতে বক্তব্য দেন বঙিরহাট ওয়ার্ড বিএনপি নেতা সাইফুল ইসলাম সেলিম। বিশেষ অতিথি ছিলেন, নগর যুবদলের সহ অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, নগর যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন এবং সমবায়বিষয়ক সম্পাদক মো. ইদ্রিস, মো. আমিন উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে এমদাদুল হক বাদশা বলেন, মোজাম্মেল হক সোহেলের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সোহেলের ওপর হামলার সঙ্গে জড়িত। সমাবেশে আরও বক্তব্য দেন কোতোয়ালী থানা বিএনপি নেতা এম এ হাশেম, দক্ষিণ জেলা যুবদলের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হাসমত আলী, কোতোয়ালী থানা যুবদলের সদস্যসচিব মো. হাসান, বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু এবং চকবাজার থানা যুবদলের সিনয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল। এ ছাড়া যুবদল নেতা মো. হানিফ, সাইফুল ইসলাম, মোহাম্মদ খলিলুর রহমান খলিল, মো. শহিদুল্লাহ, মো. মামুন, মো. ইয়াকুব খান, মো. রায়হান, মো. মিজান, মোহাম্মদ ফরিদ, শেখান্দর হোসেন সুমন, আনোয়ার হোসেন মানিক, মো. নজরুল ইসলাম, মো. মনির হোসেন, মোহাম্মদ জাহেদ, মো. জমির উদ্দিন, সোহেল ও মোহাম্মদ টিপুসহ স্থানীয় বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












