সিএসইতে লেনদেন ৩৪.১৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয় ৩৪.১৫ কোটি টাকা। ১,৯১৫টি লেনদেনের মাধ্যমে মোট ১.৩২ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৭.৭৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৭২৪.০০ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.৩৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৯.১৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.৮৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৯৮.৩৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত রয়েছে, যা হলো ২,১৮৫.৯৩। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯০৩,৬৫১.১৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৬৮,৯০১.৮২ কোটি টাকা। সিএসইতে ৬২৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮১টির, দাম কমেছে ৯০টি আর অপরিবর্তিত রয়েছে ২১টির।

পূর্ববর্তী নিবন্ধতৌকীর আমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে : আবুল হায়াত
পরবর্তী নিবন্ধতেলের দাম ৭.৫ শতাংশ বৃদ্ধি, বিশ্ববাজারে অস্থিরতা