রাউজানে মহামুনি পাহাড়তলী গ্রামের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মহামুনি তরুণ সংঘের উদ্যোগে গত ২৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়েছে। মহামুনি তরুণ সংঘ ও মহামুনি সেবক সংঘের উদ্যোগে সংঘ চত্বর থেকে বুদ্ধকীর্তন পরিবেশনের মধ্য দিয়ে মহামুনি মন্দিরে বুদ্ধপূজা নিয়ে যাওয়া হয়। পরে মহামুনি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশু–কিশোরদের উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
মহামুনি তরুণ সংঘের ব্যবস্থাপনায় এবং স্বপ্না বড়ুয়ার পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রভাকর–মঞ্জুরিকা উন্মুক্ত শিশু–কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় ২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এতে বিচারক ছিলেন প্রসূণ তালুকদার পাপন ও সুমন বড়ুয়া।
পরে বিজয়ানন্দ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহামুনি তরুণ সংঘের প্রাক্তন সাধারণ সম্পাদক শাওন প্রসাদ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংঘের বর্তমান কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক অর্ক মুৎসুদ্দি জুয়েল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংঘের সাহিত্য সম্পাদক শ্রাবণ বড়ুয়া। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন চুয়েট স্কুল অ্যান্ড কলেজের চারুকলা বিভাগের শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন। বিচারকমণ্ডলীর পক্ষে বক্তব্য রাখেন সুমন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সংঘের জ্যেষ্ঠ সদস্য মেধাংকর বড়ুয়া ও মহামুনি সংস্কৃতি সংঘের সভাপতি প্রীতি বড়ুয়া, বর্তমান উপদেষ্টামণ্ডলীর সদস্য বোধিসত্ত্ব বড়ুয়া, সংঘের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুজন প্রসাদ বড়ুয়া।
মহামুনি পাহাড়তলী গ্রামের কৃতী চারুশিল্পী ও সংঘের প্রবীণ সদস্য কমলেন্দু মুৎসুদ্দিকে চারুশিল্প সম্মাননা প্রদান করা হয়।
পরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও সংঘের সহসভাপতি পিপলু চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।












