ট্রাফিক আইন মেনে চলায় গুরুত্ব

খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ at ৭:৩২ পূর্বাহ্ণ

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। গতকাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক সাদিয়া আফরিন কচি।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার, বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. মুছাসহ বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রভাকর-মঞ্জুরিকা উন্মুক্ত শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধপাড়ে স্যান্ডেল,পুকুরে ডুবে ছিল মৃগীরোগীর দেহ